ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন
তাসকিন আহমেদের তোপে দুর্দান্ত শুরু পেয়েও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে বাজে শুরুর পরেও জিম্বাবুয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে; অন্যদিকে ভালো শুরু পেয়েও ২৭২ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাসকিন আহমেদ।তাসকিনের মতে, বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ম্যাচটিতে উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের জন্য বেশি সহায়তা ছিল। এমন ম্যাচে ভালো শুরু পেয়ে ১৭২ রানে অলআউট হয়