শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বেলা ৩টার দিকে জাতির উদ্দেশে বাজেট পড়া শুরু করেন তিনি।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।