শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বনির্ধারিত চিকিৎসা শিডিউলের অনুযায়ী তারা আজ সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তবে কতদিন তারা সিঙ্গাপুরে থাকবেন তা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, গত মাসেও মির্জা ফখরুল চোখের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন।