মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বৃহস্পতিবার টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় নির্মিত হয়েছে এক সুবিশাল মঞ্চ।

তাকে স্বাগত জানাতে একদিন আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো ৩০০ ফিটের সমাবেশস্থল যেন উৎসবের আমেজে ভরে উঠেছে।