শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, যাবেন পঙ্গু হাসপাতালেও

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এরপর তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।