শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকালে এলাকাবাসীর উদ্যোগে ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোক্তাদির আহম্মেদ লিপু মোল্লার নেতৃত্বে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে মিছিলটি এরশাদনগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা আলমগীর হোসেন, আমীর হোসেন, আক্তার ও বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।
টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোক্তাদির আহম্মেদ লিপু মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেন নাই। আগামী ১২ তারিখ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারলে, ধানের শীষ মার্কার বিজয় হবে। তবে আমাদের গাজীপুর-২ আসনে বিএনপি নেতা মান্নান স্যারের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবেন। ধানের শীষের ব্যাপক সাড়া পাচ্ছি।