শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনি সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনি সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।