সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাবান, ১৪৪৭ হিজরি

যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। আগামী ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।

শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন,

‘প্রিয় তরুণ বন্ধুরা, তোমরা আমাদের জুলাইয়ের অগ্রসেনানী। তোমরা না থাকলে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখতে পারতাম না। আমার ভালোবাসা ও গভীর সম্মান তোমাদের জন্য। যেভাবে তোমরা ৩৬ জুলাই পর্যন্ত অবিচল ছিলে, আমার আত্মবিশ্বাস, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথও তোমরা রুখে দেবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন পূর্বের কোনো নির্বাচনের মত নয়। এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ।

ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার- কোনোটিই যেন তোমাদের ভোট বাধাগ্রস্থ করতে না পারে। শান্ত থাকো, সতর্ক থাকো, লক্ষ্যপানে দৃঢ় থাকো।

মনে রেখো, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।’