মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো ভোট বয়কটের পরিকল্পনা নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি শান্ত আছে, কোনো সমস্যা নেই। আশা করি, বহু বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ হবে।

পাটওয়ারী ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।

এছাড়া তিনি অভিযোগ করেন, লাঙ্গল ও ধানের শীষ একত্রে কাজ করছে। ধানের শিষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে কাজ করছে জাতীয় পার্টি।

তিনি আরও জানান, মির্জা আব্বাস মহিলা কলেজে বিএনপির প্রার্থীর এজেন্টদের শাপলা কলির এজেন্ট প্রবেশ করতে বাধা দিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্ট প্রবেশ করতে সক্ষম হন।