নিজস্ব প্রতিবেদক : ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম ফেসবুক পোস্টে বলেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপির এ অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এ পোস্টে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি।
তিনি আরো লেখেন, এমন সিদ্ধান্ত দেশে বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করে। বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি দিতে পারে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।