মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের আসনে মনোনয়ন পাচ্ছেন জায়মা রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।

জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটি আসনে বিজয়ী হন। নিয়ম অনুযায়ী একজন একটি আসন রাখতে পারবেন। সে কারণে তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেছে। শিগগিরই এই আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, বগুড়া-৬ আসনে জায়মা রহমানকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর।