মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বুধবার দিবাগত রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক বিষয় এবং চলমান জাতীয় ইস্যু নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।