মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ইরানে চার দিনে এক হাজারের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক। নিহতদের মধ্যে রয়েছেন ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম।

এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও ১০০ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রসহ আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হারানা জানিয়েছে, ইরানে নিহত ও আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে এবং সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।

সূত্র : বিবিসি