শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম লন্ডন থেকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি সাংবাদিকদের বলেন, হাই কমিশনার লন্ডনে অবস্থানকালে কমিউনিটিকে বিভক্ত করে রেখেছিলেন এবং আওয়ামী করণের মাধ্যমে হাই কমিশনের কার্যক্রম পরিচালনা করছিলেন। বাংলাদেশের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”

সরকার গঠনের পর প্রথম বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিলো বিএনপি।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়। ১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।