শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দিয়ে আজ সোমবার অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে থাকার সময় প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী গত রোববার পদত্যাগ করেছেন।