বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন


লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎২৪’র গণ-অভ্যুত্থানে জুলাই শহীদ তালিকায় সুজন হোসেন নামে ছাত্রলীগের এক সন্ত্রাসীকে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

‎এ সময় জুলাই পরিবার অভিযোগ করে বলেন, সুজন ২৪’র ৪ আগস্ট ছাত্রজনতার উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরবর্তীতে জনতার গণপিটুনিতে সে মারা যায়। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড পেইজে স্বীকারোক্তি দিয়েছে।
‎এরপরও একটি মহল সুজনকেই জুলাইয়ের শহীদ হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করে। যা শহীদদের রক্তের সাথে বেঈমানি। আমরা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। একই সাথে সুজনকে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‎প্রসঙ্গত : জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে চারজন শহীদ হয়। ছাত্রলীগের সুজন রায়পুর এলাকার বাসিন্দা।