মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ফলে কয়েকটি স্থানে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

রোববার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় রোববার ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।