রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের দিন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুর ১টার দিকে জিয়া উদ্যানে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবার ও বিএনপির নেতারা তার সঙ্গে ছিলেন।

এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।