সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। -সূত্র: আলজাজিরা।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ১,০০০ জনই দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত রাতে (২১ মার্চ) ইরান ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরাইলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই দুই শহরে ১০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরাইলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।