রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

মোহাম্মদপুরে সাদেক খান আড়তে আগুন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওই মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ করা হতো এবং সেখান থেকে পাইকারি মূল্যে বিক্রয় করা হতো। রাত তিনটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।