নিজস্ব প্রতিবেদক : পদত্যাগের আবেদনের পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সাবেক অন্তর্বর্তী সরকার।
১২ জানুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। বিক্ষোভের মুখে মাহবুব মোর্শেদ অফিস ছেড়ে চলে যান।
এরপর মাহবুব মোর্শেদ এক ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছিলেন, ‘মব’ তৈরি করে তাকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছে।
সম্প্রতি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এমন পরিস্থিতির মধ্যে আজ তার নিয়োগ বাতিল করল সরকার।