আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য নিহত ও ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে তেলআবিব।
ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধ-বিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।-খবর প্রেসটিভির।
ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ট্যাংক ধ্বংস হয়েছে।