শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

গুলশানে বিদেশি নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গুলশানে এক বিদেশি নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মৃত অবস্থায় তাকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। নিহত নারীর নাম শামীম সালিম কাসিম, তার বয়স ৬৭ বছর। বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা ওই বাড়ির লোকজন ছাড়াও তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনাজনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

মোখলেসুর আরও বলেন, যদিও বিদেশি এই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। আসলে ঘটনা তা নয়।

এ বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।