মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি, এলাকায় মাইকিং

খাগড়াছড়ি প্রতিনিধি : কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে| সকালে বৃষ্টি বলয় ঝুমুলের প্রভাবে খাগড়াছড়িতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে| দুপুরে হঠাৎ শুরু দমকা হাওয়া অব্যাহত রয়েছে| একই সাথে ঘনঘন বজ্র পড়ছে | ঝড়ো হওয়ায় জেলার বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ অফিস| ফলে পুরো জেলায় এ সংবাদ লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে|

দমকা হাওয়ায় গাছ পড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক, মাটিরাঙা, পানছড়িসহ বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরির খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারে কাজ করছে বলে খবর পাওয়া গেছে| বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসন ও তথ্য অফিসের কার্যক্রম দেখা গেছে|
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আবহাওয়ার তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় গত ২৪ ঘন্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে| দুপুর একটা পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সাথে দমকা হাওয়া ও বজ্রপাত অব্যাহত রয়েছে|
এ বৃষ্টিপাত মৌসুমি ফল বাগানের জন্য কিছুটা ইতিবাচক হলেও মাঠেই নুয়ে পড়েছে বোরো ধানের একরের পর একর পাকা ফসল|