বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

মে দিবসে উপলক্ষ্যে শুক্রবার ঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষ্যে আগামীকাল ১ মে (শুক্রবার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন।

আগামীকাল ১ মে (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর পল্টনস্থ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।