শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাসজমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাসজমি উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, খাস জমি উদ্ধার ও ভূমি সংক্রান্ত মামলাজট নিরসনে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলাপ্রশাসক সম্মেলনে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী জানান, ভূমি অফিস থেকে দালাল উচ্ছেদ ও ফ্যাসিস্ট আমলে দখলকৃত খাসজমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাসজমি উদ্ধার করা হবে।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থানীয় ভূমি অফিসগুলো স্বয়ংক্রিয় হয়েছে। নাগরিক সেবা বৃদ্ধিতে ডিজিটাল অ্যাপস, হট লাইন ও নাগরিক সেবাকেন্দ্র চালু করেছে সরকার। তবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারকে সচেতনতা বাড়াতে হবে।