নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে এবং বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সংরক্ষিত নারী আসনে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।
বুধবার (৬ মে) বিকেলে মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমিতে গিয়ে তারা শ্রদ্ধা জানান। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন ও নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও উপস্থিত ছিলেন।
প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।