রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফকির মাহবুব আনাম : এআই ও ফ্রিল্যান্সিং নিয়ে সরকার সিরিয়াস

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে সরকার ভেরি সিরিয়াস।
আমরা এআই শিক্ষা দিয়ে যদি বিদেশে পাঠাতে পারি, তাহলে প্রচুর টাকা আয় করতে পারবো।

আজ শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– প্রধানমন্ত্রী তরেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মুখ্য আলোচক ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

আলোচক ছিলেন- মোবাইল অপারেটরদের জাতীয় ট্রেড এসোসিয়েশন এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান, অধ্যাপক, বুয়েট ও টেলিকম বিশেষজ্ঞ ড. লুৎফা আক্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম। টিআরএনবি সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।