সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

রক্তপাতহীন স্থানীয় নির্বাচন দেখতে চাই : সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগামী স্থানীয় সরকার নির্বাচন রক্তপাতহীন দেখতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আহমেদ।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ে ইটিআই ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সংগঠন আরএফইডির অভিষেক ও বিদায়ি কমিটির সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সিইসি বলেন, রক্তপাতহীন নির্বাচনের জন্য দরকার রাজনৈতিক দলের সহযোগিতা। তবে নির্বাচনটি কবে হবে এখনো নির্ধারিত হয়নি।