মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলহজ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সারা দেশে ভূমিসেবা মেলার ভার্চুয়ালি ভাবে যুক্ত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপরা, খাগড়াছড়ি মং সার্কের প্রধান রাজা সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন,

বক্তারা জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা, অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল সেবা সহজভাবে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমিসেবা বিষয়ক তথ্য প্রদান, তাৎক্ষণিক সেবা, পরামর্শ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তী অতিথিরা ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন উর্ধ্বতন কর্মকতা, সুশীল সমাজের প্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।