মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলহজ, ১৪৪৭ হিজরি

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নাইডারের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত ১১ থেকে ১৫ মে হাওয়াইয়ের হনোলুলুতে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে’ (পিএসিএস-২৬) অংশ নেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।