খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত কোটি টাকার স্কেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতের কোন একসময়ে গুইমারায় হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খনন কাজে ব্যবহৃত স্কেভেটরে আগুন দেয় তারা| এতে স্কেভেটরটি পুড়ে ছাই হয়ে যায়|এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পুলিশ জানায় “সারা দেশের মতো খাগড়াছড়ির গুইমারায় খাল খনন শুরু হয়| এরই অংশ হিসেবে পিলাক খালের খনন কাজ চলছি| গতকাল রাতে বেলায় স্কেভেটরের তেলে ট্যাংক খুলে আগুন ধরিয়ে দেয়| “সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
গুইমারায় থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানায়, আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে আইনের আওতায় চেষ্টা চলছে।