রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেল সচিব

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রার সিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।

আজ শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনে ঢুকতে পারে না, এরকম কোনো ঘটনা এবার ঘটবে না বলেও সবাইকে আশ্বস্ত করে রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
পরে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।

তিনি বলেন, ‘শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।