রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের কার্যক্রম শুরু হলো। ১৯৭৯ সালে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন।

প্রধানমন্ত্রী এই ময়মনসিংহ সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন।