বুধবার, ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ জিলহজ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ঈদের ছুটিতেও থেমে নেই উন্নয়ন কাজ : কাশিমপুর-ধনজয়খালী সড়ক সংস্কার কাজ শুরু

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : পবিত্র ঈদুল আযহার ছুটির মধ্যেও থেমে নেই উন্নয়ন কার্যক্রম। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের নির্দেশনায় মঙ্গলবার ২৬ মে সকালে সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের তত্ত্বাবধানে ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক ও উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন- এর তদারকিতে শ্রমিকরা কাশিমপুর-ধনজয়খালী সড়কের ভাঙা অংশে জরুরী ভিত্তিতে মাটি ভরাট, ইটের খোয়া ফেলা ও রাস্তা সমতল করার কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও শ্রমিকরা।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঈদের ছুটির মধ্যেও দ্রুত সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময়ে প্রশাসক বলেন, “নগরবাসীর ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের ছুটিতেও যাতে মানুষের চলাচলে সমস্যা না হয়, সে বিষয়টি মাথায় রেখে দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর হলেও দ্রুত কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রশাসক আরো বলেন জনগণের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটির স্থায়ী উন্নয়ন কাজও বাস্তবায়ন করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে কাশিমপুর-ধনজয়খালী সড়কে স্বাভাবিক যান চলাচল ফিরে আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।