মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে সেফটি ট্যাংকি বিস্ফোরণে কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে স্বর্ণের দোকানের নিচে থাকা সেফটি ট্যাংকি বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। ‎মঙ্গলবার রাত ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীবাজার সালেহা সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন রুদ্র দত্ত (১৬)। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।