বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ জিলহজ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি : ত্যাগের মহিমায় উদ্ভাসিত ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে।
সকাল সাড়ে ৭ টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত।
জামাতে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন । একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত।
নামাজের ইমামতি করেন খাগড়াছড়ি শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুন্নবী হাক্কানী । নামাজ শেষে মোনাজাতে দেশ,জাতিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি,পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জন্য দোয়া করা হয়| নামাজ শেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন|পরে জেলার ধর্মপ্রাণ ও সামর্থ্যবান ব্যক্তিরা মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করেন|
এছাড়াও পুরাতন পুলিশ লাইন মসজিদ,কালেক্টরিয়েট জামে মসজিদ,হাসপাতাল গেট জামে মসজিদ, শালবাগান জামে মসজিদ.কুমিল্লা টিলা জামে মসজিদ,সদর উপজেলা জামে মসজিদ,গঞ্জপাড়া জামে মসজিদ,ইসলামপুর জামে মসজিদ, খেজুর বাগান জামে মসজিদসহ জেলার ৯ উপজেলার ২৯১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উল আযহা উপলক্ষে শহরের সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যে ইংরেজি ও বাংলায় ঈদ মোবারক লেখা পতাকায় সজ্জিত করা হয়েছে। এছাড়াও ঈদের দিন সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।