কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই দিনমজুর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলকায় উল্টোপথে আশা দিনমজুরদের বহনকারী একটি অটোরিকশাকে শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকায় চালকসহ ৫ জনের মধ্যে তিন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন দুজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার থানায় নিয়ে যায় এবং আহত দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘নিহত তিনজনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তারা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজের সন্ধ্যানে রতনপুর বাজারে যাচ্ছিলেন। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’