মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ জিলহজ, ১৪৪৭ হিজরি

চাকরিচ্যুতির প্রতিবাদে রামপুরায় সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেক্সাস ডেসেস গামেন্টস নামে একটি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়।

‎সোমবার দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলরনরতরা জানান, ঈদের ছুটির পর বিনা নোটিশে ‎টেক্সাস ডেসেস গামেন্টসের ১৪৭ শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা। চাকরি ফেরত পাওয়া, কারখানা খুলে দেওয়া ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান তারা। দাবি আদায় না হলে ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

‎রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এক ঘণ্টারও বেশি সময় পর তারা সড়ক ছাড়েন। পরে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।