শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে|


শনিবার দুপুরে প্রধান মন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ের জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত নিম ও কদম গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন|

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: মোতাহার হোসেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া, সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়াসহ প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন|