মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি পালানোর সময় মারমা যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে| দান বাক্সের টাকা নিয়ে পালানোর সময় মারমা সম্প্রদায়ের যুবক অংলাপ্রু মারমাকে স্থানীয় লোক জন শান্তি পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে|সে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার মাস্টার পাড়া এলাকার মংসাপ্রু মারমার ছেলে|
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে খাগড়াছড়ি সদর নারিকেল বাগানস্থ শান্তি পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকায় অংলাপ্রু মারমাকে (২৬)মদ্যপান অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়| এ সময় একটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়| এ সময় তার ব্যাগে নগদ টাকা পাওয়া যায়| পরে তাকে য়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স ভাঙা অংলাপ্রু মারমাকে মারমা সম্প্রদায়ের একটি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক উক্যনু মারমাসহ খাগড়াছড়ি সদর থানার টহল পুলিশের এএসআই তাইফ উদ্দিন অংলাপ্রু মারমাকে সদর থানায় নিয়ে যায়|
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানান, অংলাপ্রু মারমা য়ংড বৌদ্ধ বিহারের দান বাক্স চুরি করে বলে স্বীকার করলেও ঐ প্রতিষ্ঠানের কেউ মামলা করতে রাজী হচ্ছে না|