খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে|
সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেলচালিত এ পানির প্রকল্পের উদ্বোধন করেন|
এর ফলে এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন|
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন| স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন| এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা|
স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতেন|