সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি : বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও আধুনিক ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।
শনিবার সকালে প্রেসক্লাব যশোরে জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি একথা বলেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালার মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে।