মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। আলোচিত এই জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে।