মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে|
সোমবার দুপুরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহর পদক্ষিণ করে টাউন হলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা|
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন,দেশ যখন প্রধান মন্ত্রী তারেক রহমানে নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনী পতালক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরাসহ কয়েকটি রাজনৈতিক দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে| এ জন্যে যুবদলের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি|
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদ্যোস আহম্মেদ মুনা|
বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন সিকদার,যুগ্ন সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম|
বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে জেলার যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন|