শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল : ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে।
তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন‍্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়।

এ সময় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।