রবিবার, ৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের গণ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি : জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গণ মিছিল হয়েছে।

শনিবার(৪ জুলাই) খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চ থেকে এক গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপির জেলা যুগ্ন আহবায়ক সাথোআই মারমা, এনসিপির জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।