রবিবার, ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকে আটকা পড়া আরো ৪২১ জন পর্যটক সাজেক ছেড়েছে।
শুক্রবার সকাল পৌনে ১০টায় সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বৃহস্পতিবার আরো ১৫১ জনকে খাগড়াছড়ি পৌছে দেওয়া হয়।

জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সহযোগিতার ফলে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।