মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে জলসিঁড়ির ওই বাড়িতে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হচ্ছে বলে জানানো হয়।