শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালিত হবে।